গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারি গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় বসতঘর ও নগদ টাকা এবং আসবাবপত্রসহ ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে মাইলমারী গ্রামের স্কুল পাড়ার আব্বাস আলী ও প্রতিবেশী রিপন আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক আব্বাস আলী জানান,বিকেলে আমার স্ত্রী কাফিরন নেছা রান্না করছিল। এসময় অসাবধানবশত চুলার আগুন রান্না ঘরে লাগে। ওই আগুনের লেলিহান শিখা বসতঘরে লেগে পুরাে ঘর ভস্মীভূত হয়। পরে আগুন ছড়িয়ে প্রতিবেশী রিপন আলীর বসতঘরে লাগে। এসময় দুই জনের ঘরের ধান-চাউল,নগদ টাকা ও আসবাবপত্রসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই আগুনে আমার ১টা গরু অগ্নিদগ্ধ হয়।