মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ ৩৩ বছরের পথচলা পূর্ণ করল অরণি থিয়েটার। বর্ণাঢ্য এ পথচলার স্মরণীয় মুহূর্ত উদযাপন করতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় মেহেরপুর পাবলিক লাইব্রেরি চত্বরে অবস্থিত অরণি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অরণি থিয়েটারের আহ্বায়ক মহিবুল আলম বাপ্পীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শামসুজ্জামান রন্টু, সংগীতশিল্পী এম সাইদুর রহমান, সাঈদ হোসেন ও গিয়াস উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা অরণি থিয়েটারের দীর্ঘ ৩৩ বছরের পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং মেহেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হামিজ উদ্দিন, সুমন, ডালিম, মিঠু, বদরু, তরিকুল, আমিন, রাফি, সামারুল, সোনিয়া, পাপিয়া, জেসমিন, মালেক, আসারুল, সোনা ও কামরানসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভা শেষে কেক কেটে অরণি থিয়েটারের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের এই পথচলাকে স্মরণ করে উপস্থিত সবাই আনন্দ ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর মুহূর্ত ভাগাভাগি করেন।