গাংনী প্রতিনিধি :
মাত্র ২০ মিনিটের ঝড়ে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষগুলাের ছাউনী ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
গত শুক্রবার বিকেলে গাংনী উপজেলার কাজীপুরসহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টি ও ঝড় বয়ে যায়। এ ঝড়ে বিভিন্ন এলাকার গাছ গাছালি ভেঙ্গে যায়। বিদ্যুত ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
একই সময়ের ঝড়ে কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণী কক্ষের উপর ছাউনী ভেঙ্গে চুরমার হয়ে যায়। ফলে শ্রেণী কক্ষগুলাে অযত্নে পড়ে রয়েছে। কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন জানান,বিদ্যালয়ে উপযুক্ত কােন শ্রেণী কক্ষ নেই। টিনের ছাউনী দিয়ে ক্লাশ নেয়া হতাে। হঠাৎ ঝড়ে কারণে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে।