মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউসের উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে “বিনা খরচে আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, কৃষি অফিসার নাসরিন সুলতানা প্রমুখ।
এদিকে এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে র্যালীটি সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।