মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সামসুল আলম উপস্থিত থেকে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় পিরোজপুরের ২ নম্বার ওয়াডের ইউপি সদস্য মোঃ স্বপন বিশ্বাসসহ পিরোজপুর ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।