মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদুখালী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৭ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার যাদুখালী স্কুল কলেজ মাঠে এসএসসি ২০১৭ ব্যাচ এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দীন খাঁন (আগুন)’র সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে যাদুখালী স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৭ ব্যাচের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।