মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু সোমবার মেহেরপুর সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি শিশু পরিবারে আশ্রিত শিশুদের সাথে কথা বলেন।
তিনি তাদের স্বাস্থ্যের প্রতি খোঁজ খবর নেন। এ সময় জেলা সমাজ সেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত ছিলেন।