মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবু সাইদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, পিআইও নাহিদা ইসলাম প্রমুখ।