মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নত করণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, বারাদি হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক হাবিবুর রহমান খান,মেহেরপুর জেলার বীজ প্রত্যায়ন অফিসার রঞ্জন কুমার প্রামানিক।
বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান, মেহেরপুর জেলা মৎস্য জরীপ কর্মকর্তা আতাউর রহমান, বীজ প্রসেসিং কর্মকর্তা শামীম হায়দার, জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল প্রমুখ।