মেহেরপুর নিউজ :

গোরস্থানের জমি দখলকে কেন্দ্র করে মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে সংর্ঘষে মোসলেম(৫০) ও সুজন নামের দুই ব্যক্তি আহত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত মুসলিম শিবপুর গ্রামের নয়মউদ্দিনের ছেলে এবং সুজন বাবলুর ছেলে। জানা গেছে শিবপুর গ্রামের কবরস্থানের সামনে এক খন্ড জমি নিয়ে আজিজুল ইসলামের ছেলে বজলুর সাথে গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার বাদ জুম্মা গোরস্থান কমিটি গোরস্থানের ভিতরে লাশ ঘর নির্মাণ করার জন্য আলোচনা সভার আয়োজন করে। গ্রামের লোকজন গোরস্থানের সামনে সমবেত হতে শুরু করলে বজলুর নেতৃত্বে তার লোকজন ইটপাটকেল মারা শুরু করে। এ সময় সেখানে সংঘর্ষ বেধে যায়। এতে মুসলিম ও সুজন আহত হয়।এসময় গোরস্থানের সামনে অগ্নিসংযোগ করা হয় খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খানের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্তে আনে।