মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুরে সড়ক দুর্ঘটনায় খোকন মন্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের কোমরপুরের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে।
জানা গেছে খোকন মন্ডল ঘটনার সময় মোটরসাইকেল যোগে মহাজনপুর যাওয়ার পথে কোমরপুর বাজারের মাঝামাঝি মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (চুয়াডাঙ্গার ড- ১১-০০৪৯) খোকন মন্ডল কে ধাক্কা মারে। এতে খোকন মন্ডল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই কোমরপুর আইসি ক্যাম্পের পুলিশ ট্রাকসহ চালক কে আটক করেন।