মেহেরপুর নিউজ:
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যান মফিজুর রহমান মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস,( শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, পিপি পল্লব ভট্টাচার্য, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেকসহ বিপুল পরিমান দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।