মেহেরপুর নিউজ:
নজরুল একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে নজরুল একাডেমী কার্যালয়ে নজরুল একাডেমীর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নিলুফার ইয়াসমিন রূপার সভাপতিত্ব সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় পূর্ববর্তী কমিটির সদস্য মোঃ নাসির উদ্দিন এর মৃত্যু এবং বর্তমানে বন্যার কারণে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং আগামীতে কবির মৃত্যুবার্ষিকী পালন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ফজলুল হক সিদ্দিকী, মিনা পারভীন, মোঃ সালাউদ্দিন, আমানুল্লাহ আমান, বজলুর রশীদ, শামীম হাসান খান প্রমুখ বক্তব্য রাখেন।