মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মেহেরপুর’র উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প-২ পর্যায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এর উদ্বোধন করা হয়। সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিকুল ইসলাম।সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসান তারিখের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান।