মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ইমটিয়াজ হোসেন মিরন, মোখলেছুর রহমান, আব্দুর রশিদ, মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান নার্গিস সুলতানা, সাবেক সদস্য সামিউন বাসিরা পলি, গাংনী উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলি।
বুধবার দুপুরের দিকে জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার এর নিকট মনোনয়নপত্র জমা দেন।আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।