মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর উপজেলার ৪-ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার দের সঙ্গে মতবিনিময় করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শনিবার দুপুরের দিকে মুজিবনগরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুস সালাম,মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম তোতা, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, আইয়ুব হোসেন।