গাংনী প্রতিনিধি :
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাতা সদস্য ও মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশােক চন্দ্র বিশ্বাস।
এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য অশােক চন্দ্র বিশ্বাস পূজা মন্ডের কার্যক্রমকে গতিশীল করার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। সােমবার বিকেলে তিনি পুজা মন্ডুপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেন।