মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ডিআইও-১ মোঃ ফারুক হোসেন (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা বিশেষ শাখায় কর্মরত মোঃ ফারুক হোসেন (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),মোঃ জামিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ অপু সরোয়ারসহ জেলা বিশেষ শাখায় কর্মরত অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।