গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে।
রবিবার সকালের দিকে গাংনী উপজেলা শহরের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে উপজেলা শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্ব-স্ব প্রতিষ্ঠানে আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়।