মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, এনএসআইয়ের উপ-পরিচালক এমদাদুল হক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া প্রমূখ বক্তব্য রাখেন।