মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম সপ্তাহব্যাপী মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা সপ্তাহ ব্যাপী প্রতিযোগিতার ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক আবুল কাশেম, আহমদ আলী, ক্রীড়া শিক্ষক ফারাহ হোসেন লিটন, আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।