মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৭নং স্বেচ্ছাসেব ক লীগের উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলা রাধাকান্তপুর মোড়ে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এই আলোচনা সভা ও খাবার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক মেম্বার সানোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান। আলোচনা সভার শেষে সেখানে খাবার বিতরণ করা হয়।