মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের একটি সড়কের আর সিসি ঢালাই কাজের উদ্বোধন । শুক্রবার সকালের দিকে সড়কটির ঢালাই কাজের উদ্বোধন করা হয়। ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। রমেশ ক্লিনিকের সামনের রাস্তা থেকে শুরু করে প্রায় ১২০ মিটার সড়কের আরসিসি ঢালাই কাজ করা হবে বলে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব জানান। এর আগে ওই সড়কটির ড্রেন নির্মাণ কাজ করা হয়।