মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে কর্তৃক প্রদত্ত ২০২৩ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। শনিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ক্যালেন্ডার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বুড়িপতি ইউনিয়নের সাবেক সদস্য সানোয়ার হোসেন উপস্থিত থেকে ক্যালেন্ডার বিতরণ করেন। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।