মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাবরপাড়া গ্রামে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে বাবরপাড়া গ্রামের বিভিন্ন ক্লাব প্রতিনিধীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।