মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রবেশন কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় প্রবেশনারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবেশনারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি’র সভাপতিত্বে প্রবেশনারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইয়ারুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন কর্মকর্তা কাজী মোঃ আবুল মুনসুরের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর এ কে এম আসাদুজ্জামান , মেহেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রব,প্রবেশন আলফাজ আহমেদ সাগর, হাসিবুল ইসলাম। বর্তমানে মেহেরপুর জেলায় ৪৭ জন প্রবেশনের সকলেই মতবিনিময় সভায় উপস্হিত ছিলেন।