মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালেয় সহকারি শিক্ষক পদে নাসরিন খাতুন যোগদান করাই বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার সকালের দিকে নাসরিন খাতুন আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এ সময় আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সহকারী শিক্ষক কমর উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।