মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কুতুবপুর ইউনিয়নের ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেট ঘোষণা করা হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে কুতুবপুর ইউনিয়নের সচিব বজলুর রহমান ২০২৪-২০২৫ অর্থবছরের খসড়া বাজেট ঘোষণা করেন।
২০২৪-২০২৫ অর্থবছরের ১ কোটি, ২৫ লক্ষ,৬২ হাজার, ২৯৯ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন।বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সদস্য আমজাদ হোসেন, গোলাম মোর্তজা মতু, আশরাফুল আলম, আরফাজুল হক, হেলাল উদ্দিন, রাজন আলী, গোলাম হোসেন, আরিফুল ইসলাম, আবুল কাশেম, আমেনা খাতুন, শাহনাজ খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।