মেহেরপুর নিউজ:
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার আয়োজনে মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় দলের পক্ষে শাহী আল সাদাত, সাব্বির এবং তোয়াশ। ও গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষ দলে মায়া খাতুন, মাইয়া খাতুন এবং সুমাইয়া অংশ গ্রহণ করেন। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় দলের শাহী আল সাদাত সেরা বক্তা নির্বাচন হন। প্রতিযোগিতায় রুহুল কুদ্দুস টিটো মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন।