মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর পূর্বপাড়া গ্রামের তিন রাস্তার মোড় বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মেহেরপুর স্টেডিয়ামপাড়ার জিয়াউর রহমানের ছেলে তামিউর রহমান সোহান (২৩), সদর উপজেলার বামনপাড়া গ্রামের তাহাজ উদ্দিন খানের ছেলে তারিকুল ইসলাম (৩৪) এবং মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে নিশাত এলাহী (২৩)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।