মেহেরপুর নিউজ:
ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুরের ব্যবসায়ী মহল। মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ জানায়।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেলা সাড়ে ১০ টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়। তিনি বলেন, ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মেহেরপুর বড় বাজার এলাকার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানিয়েছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ইসরাইল যে বর্বরোচিত হামলার মাধ্যমে নারী, শিশু এবং মুসলিম ভাই-বোনদের হত্যা করছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। ইসরাইল কোনো রাষ্ট্র নয় বরং তারা একটি পথভ্রষ্ট সন্ত্রাসী সংগঠন বলেও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়।
বক্তারা আরোও বলেন, মুসলিম বিশ্ব তথা সারাবিশ্বকে এক হয়ে মানবিক কারণে এ গণহত্যার বিচার নিশ্চিতপূর্বক তাদের দোসরদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।