মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেছেন, বাল্যবিবাহ এবং মাদক পরিহার করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, মেহেরপুর জেলায় বাল্যবিবাহ অন্য জায়গা তুলনায় অনেক বেশি, যেটা থেকে বেরিয়ে আসতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন কালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একথা বলেন। এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসে পৌঁছালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট এবং গার্ল গাইড এর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে।জেলা প্রশাসক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কারাতে, হকি খেলোয়াড়দের সঙ্গে পৃথক পৃথক সাক্ষাৎ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিবেশ এবং লেখাপড়া ও খেলাধুলার মান দেখে ভুওসি প্রশংসা করেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহা,সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, এস্তামুল হক এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক সিফাত মেহনাজ জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এসে পৌঁছালে বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নূরানী তাকে স্বাগত জানান।