মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে সাপের কামড়ে আব্দুস সালাম নামের এক কৃষক আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুস সালাম ভবানীপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
জানা গেছে আব্দুস সালাম দুপুরের দিকে মাঠে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে ছোবলে তিনি আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।