মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র সদস্য ওমর ফারুক লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান হাফি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ।
এর আগে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে আফারুল ইসলাম ডাবলু সভাপতি ও কামরুজ্জামান মুকুল সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।