মেহেরপুর নিউজঃ
ঈদুল ফিতরের দিন সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত’র ঘটনার মামলায় পলাশকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরের দিকে পলাশ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। গত ৩১ মার্চ মেহেরপুর শহরের উপকণ্ঠে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল ইমরান, জুবায়ের হোসেন এবং আখতারুজ্জামান নামের ৩ জন নিহত হন।
নিহত আখতারুজ্জামান মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামান এর ছেলে। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে, আলী হাসান মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে জুবায়ের। ঘটনার পর থেকে পলাশ পলাতক ছিল।