মেহেরপুর নিউজ:
মেহেরপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত দিবস উদযাপনের সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সরকারি কমিশনার শাকের আহমেদ এর সঞ্চালনায় “তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, তামাক বিরোধী জোটের সদস্য রফিক-উল- আলম, এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন,মোঃ জায়ান।এর আগে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীমের নেতৃত্ব র্যালিটি পাবলিক লাইব্রেরির মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে সরকারি কমিশনার সাজিদুল ইসলাম, শেখ তৌহিদুল কবীর, হাবিবুর রহমান, আবীর আনসারী,এস্তামুল হক,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, গবেষণা কর্মকর্তা আক্তার হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন,টি আই ইসমাইল হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শামীম উদ্দিন, এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।