মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন:
শনিবার সেভ দ্য চিলড্রেন এর উদ্যোগে ২০১০-১১ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সদর উপজেলার ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর হলে আয়োজিত অনুষ্টানে জেলা প্রশাসক সাহান আরা বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী। বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী,সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা, ভারপ্রাপ্ত পৌর মেয়র রিয়াজুল ইসলাম, সেভ দ্য চিলড্রেনের মেহেরপুর প্রজেক্ট অফিসের প্রধান সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বে-সরকারী পর্যায়ের কর্মকর্তা, সদর উপজেলার ৫টি ইউপি চেয়ারম্যান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বৃত্তিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, শিক্ষার্থীদের অভিবাবক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২০১০ সালের ট্যালেন্টপুলে ৩৩ জন, সাধারন গ্রেডে ৬০ জন এবং ২০১১ সালের ট্যালেন্টপুলে ৩৩ জন ও সাধারন গ্রেডে ৬০ জন কৃতি শিক্ষার্থীদের প্রত্যেককে ১টি করে ক্রেস্ট এবং ১টি করে বাংলা ডিকসনারী প্রদান করা হয়।