মেহেরপুর নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তরপাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বিএনপি নেতা আলমগীর খান ছাতু, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।