মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ হৃদয় (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর শহরের বড়বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় মেহেরপুর পৌর কলেজপাড়ার আলমগীর হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বড়বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয়কে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।