মেহেরপুর নিউজ:
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেহেরপুর-1 আসনের অন্তর্গত সদর উপজেলার কেন্দ্রগুলোর জন্য ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম উপস্থিত থেকে প্রিজাইডিং অফিসারদের হাতে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম তুলে দেন।
এ সময় জেলা নির্বাচন অফিসার মোঃ এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, সদর উপজেলা নির্বাচন অফিসার বাবু হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।