মেহেরপুর নিউজঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের পাথর গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, জেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, সাবেক পিপি ও জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ মো. নাসিম, জেলা জাসাসের সদস্য সচিব এ. বাকাবিল্লাহসহ প্রমুখ।