মেহেরপুর নিউজ :
গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় মেহেরপুরের গাংনীতে গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সহযােগিতা করে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
কর্মশালায় অংশগ্রহণ করেন গ্রাম আদালতের উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনােয়ার হােসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার।