মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায় উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ২ লক্ষাধিক টাকার আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শাকির আহাম্মেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অনুদানপ্রাপ্তদের কল্যাণ কামনা করে জেলা প্রশাসক বলেন, মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।