মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারের উদ্যোগে শহরের তাঁতিপাড়ার বাসিন্দা অসুস্থ আক্কাস আলীকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে সোহেল রানা ডলার আক্কাস আলীর বাড়িতে উপস্থিত হয়ে তাঁর হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় পেশাজীবী সংগঠনের নেতা নুর রহমানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ অসুস্থ আক্কাস আলীর খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবান ও সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।