মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী কল্যাণ তহবিল থেকে মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের মিলনায়তনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আসাদুল আজম খোকন এবং সাধারণ সম্পাদক আবু সাঃ মো. নাসিম উপস্থিত থেকে আইনজীবী সদস্য মরহুম শফিউদ্দিনের পরিবারের সদস্যদের হাতে ৬ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ মরহুম শফিউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।