মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে আমরা ক’জন সংগঠনের উদ্যােগে বৃক্ষরােপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনে গাংনী উপজেলার প্রতিটি ইউনিয়নে ঔষধি, বনজ-ফলজ গাছ,খেজুরের বীজ, তাল বীজ রোপণের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উদ্বােধন আয়ােজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন এর মেহেরপুর জেলা কমিটির সভাপতি আব্দুল, গাংনী উপজেলার কমিটির সভাপতি আব্দুর রব, মুকুল সেবা সংঘের নির্বাহী পরিচালক মোঃ বদরুদ্দোজা মুকুল, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও মা ফিজিও থেরাপির নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম শাওন, করমদী ডিগ্রি কলেজের প্রভাষক শফিউল ইসলাম,সমাজ সেবক মজিবুর রহমান।