মেহেরপুর নিউজ:
মেহেরপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের অভিযানে সরকারি রাজস্ব পরিশোধ না করায় টু-স্টার ব্রিকসের ইটবোঝাই দুটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাংনী উপজেলার ভাটপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
মেহেরপুর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের সরকারি রাজস্ব পরিশোধ না করায় টু-স্টার ব্রিকসের ইটবোঝাই দুটি পাওয়ার টিলার ট্রলি জব্দ করা হয়েছে।
জব্দকৃত গাড়ি দুটি বারাদী পুলিশ ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অভিযানকালে সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, অফিস সহায়ক পারভেজ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।