মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে মাদকসহ মনিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত মনিরুল
জেলার গাংনী উপজেলার তেরাইল গ্রামের সাহাজুল ইসলামের ছেলে।
শনিবার বিকেল ৪ টার দিকে তেরাইল বাজার সংলগ্ন নিজ হোটেল থেকে তাকে আটক করা হয়। র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম)-এর নেতৃত্বে র্যাবের একটিদল তেরাইল বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে তেরাইল বাজারের হোটেল মালিক মনিরুল ইসলামের দেহ তল্লাশি করা হয়। এসময় তার হেফাজত থাকা ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।