মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মধ্যপাড়ায় ১৮৫ ফুট এইচবিবি (ইটের সলিং) রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে গোলাম কিবরিয়ার বাড়ি থেকে আব্দুস সামাদের বাড়ি পর্যন্ত নির্মিতব্য এই রাস্তার কাজের উদ্বোধন করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা সোহেল রানা এবং সেক্রেটারি মো. জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।