মেহেরপুর নিউজঃ
বৃক্ষরোপণ কর্মসূচিকে বেগবান করার লক্ষ্যে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।